প্রতিষ্ঠান পরিচিতি
বিদ্যালয় পরিচিতি
সুজলা সুফলা শস্য শ্যামলার নদীবিধোত এই বাংলাদেশের আমের রাজধানী নামে খ্যাত চাঁপাই নবাব গঞ্জের কোল ঘেসে রাজশাহী জেলার উত্তর পশ্চিম প্রান্তে গোদাগাড়ী উপজেলার ২নং মোহনপুর ইউনিয়নের দিগরাম নামক গ্রামে দিগরাম উচ্চ বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় । সেই সময় অত্র ইউনিয়নে কোন বিদ্যালয় ছিল না । অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের উদ্দ্যেগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে । বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৭৪ সালে নিম্ন মধ্যমিক হিসেবে এবং তা ১৯৮০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অনুমোদন লাভ করে । বিদ্যালয়টি গ্রামীণ জনপদে অবস্থান করায় এখানকার অতিদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা অত্র বিদ্যালয়ে লেখাপড়া করে । অত্র ইউনিয়নের সবচেয়ে পুরাতন বিদ্যালয় যার পথচলা ৫৬ বছরের । বিদ্যালয়টির ভৌত অবকাঠামো বেশ ভাল শিক্ষক/ কর্মচারীর সংখ্যা,১৯ জন এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচশত জন । বিদ্যালয়টির অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন গুরুত্ব পূর্ণ পদে আসিন রয়েছেন । তৎকালীন পূর্ব পাকিস্তানের সময় অত্র গ্রামে দিয়েইন নামে রেলষ্টেশন ছিল যা বর্তমানে দিগরাম নামে অবিহিত । বিদ্যালয়টির সার্বিক অবস্থা বেশ ভাল ।